০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

গোয়াইনঘাটে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৭:০৬ অপরাহ্ন


সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬টি কেন্দ্রে মোট ১ হাজার ৫০৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।


বেলা ১২টার দিকে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষার সার্বিক আয়োজন পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। 


এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শান্তি-শৃঙ্খলা ও আনন্দমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকরায় সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান গোয়াইনঘাট কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ কোমল উদ্দিন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট বৃত্তি পরীক্ষা, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বৃত্তি পরীক্ষা ২০২৫, গোয়াইনঘাট শিক্ষা সংবাদ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ