শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘উইনিং পার্টি’ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।
গতকাল শুক্রবার রাতে (১৪ নভেম্বর) শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন উপাচার্য। সেখানেই তিনি শিক্ষার্থীদের ‘উইনিং পার্টি’ সম্বোধন করেন।
উপাচার্য বলেন, ‘ঢাকায় সাংবাদিক মারা গিয়েছেন, জাহাঙ্গীরনগরে নির্বাচন কমিশনার মারা গিয়েছেন, রাজশাহী ও চট্টগ্রামে ছাত্র শিক্ষক আহত হয়েছেন। এই পরিস্থিতিতেও আমরা একটা নিবার্চন কমিশন দিতে পেরেছি।’
তিনি বলেন, ‘আমার ধারণা তোমরা মনে হয় উইনিং পার্টি। হয়তো ডাবল, ট্রিপল পাঁচগুন ভোট পেতে পারো, এটি আমার ধারণা।’
তিনি আরও বলেন, ‘আমি আহবান জানাই প্রো ভিসি মহদোয় সিরিয়াসলি অসুস্থ, তার প্রেশার সাংঘাতিক লেভেলের ফল করেছে, তার প্রেশার এতো নিচে নেমেছে ৬০ নেমে গেলে স্ট্রোক করতে পারেন। তারপরও এতো সময় ধরে তিনি তোমাদের বুঝাচ্ছেন। আমি তোমাদের বলি কোন উইনিং পার্টি আন্দোলন করে এই পৃথিবীতে আমি প্রথম দেখলাম। আমার আহবান তোমরা এই সুন্দর একটা সুযোগ নষ্ট করো না।’
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।
ওইদিন রাত সাড়ে ৯টা থেকে অবস্থান ধর্মঘট পালনের পর রাত ৩টার দিকে উপাচার্যের ঙ্গে আলাপের পর দুপুর দেড়টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসকে সিদ্ধান্ত জানানোর আলটিমেটাম দেন তারা।
এ সময় রেজিস্ট্রার ঘোষিত বিলম্বিত শীতকালীন ছুটি প্রত্যাখ্যান করে তারা নতুন সিদ্ধান্ত দুপুরের মধ্যে না জানালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।
এর আগে সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও রাত ৯টা সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের দিন ঘোষণা করেন।
তার ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপক্ষকে খুশি রাখতে উপাচার্য এমন ঘোষণা দিয়েছেন জানিয়ে ৮ ডিসেম্বর নির্বাচনের দাবি তুলেন।
রাত ২টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
আন্দোলরত, শিক্ষার্থী, ‘উইনিং পার্টি’ শাবিপ্রবি, উপাচার্য, শাকসু নির্বাচন