০২ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বানিয়াচংয়ে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৫ মে, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুর ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।


সোমবার (৫ মে) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।


পুলিশ জানিয়েছে, সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু পাশ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দু’পক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।


প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠান। 


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সংঘর্ষ, গরুর খড় খাওয়া নিয়ে ঝগড়া, হবিগঞ্জ, বানিয়াচং

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ