শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য উপাচার্যের ঘোষিত তারিখ ১৭ ডিসেম্বর প্রশ্নবিদ্ধ বলে দাবি করছেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্যের ঘোষণার পর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
তাদের দাবি, শাবিপ্রবির ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ১১ ও ১২ ডিসেম্বর শুক্র ও শনিবার। তারপর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস। তারপর ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি।
তাদের দাবি, সামনে ও পিছনে দীর্ঘ ছুটি থাকায় বেশিরভাগ আবাসিক কিংবা মেসে থাকা শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যাবে। এরকম সময়ে ১৭ ডিসেম্বর নির্বাচনে ভোটার থাকবেন না।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ভিসি স্যার কি বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার দেখেছিলেন শাকসুর তারিখ ঘোষণা করার আগে? শিক্ষার্থীরা ছুটির জন্য বসে থাকে, কবে ছুটি হবে আর বাড়ি যাবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিজেই গতকাল বলেছে তারা ৮-১০ ডিসেম্বর মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত। তাহলে ভিসি কার স্বার্থ উদ্ধারে এমন অদ্ভুত সিদ্ধান্ত নিলেন?’
ইংরেজি বিভাগে শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘এটি একটি দলকে খুশি করতে ভিসি স্যার এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের বলা হলো ৮ থেকে ১০ ডিসেম্বর নির্বাচন হবে, তাহলে এটা ১৭ ডিসেম্বর কেন হলো?’
তিনি বলেন, ‘অধিকাংশ শিক্ষার্থীই এই তারিখ মেনে নিচ্ছে না, আমরাও মেনে নিব না। ভিসিকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। একটি দলের পক্ষে নয়, সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে হবে।’
এরআগে রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী। তখনই তার ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায়ও তারিখ ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলন বাতিল করা হলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
পরে রাত ১টায় উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে শুক্রবার তারিখ ঘোষণা হবে এবং ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচন হবে। তার এ আশ্বাসে শিক্ষার্থী অবস্থান প্রত্যাহার করেন।
শাবিপ্রবি, শাকসু, তফসিল, উপাচার্য,