শাবিপ্রবিতে লুঙ্গি-গামছা পরে ভাইভা পরীক্ষায় এক শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ১১:১৬ অপরাহ্ন
শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেছেন, খুব শীঘ্রই শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে। এজন্য একটু সময় লাগছে। তবে আমরা খুব দ্রুত সকল প্রক্রিয়া শেষ করবো।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণার সময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী উপচার্য নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তারপর নির্বাচনের কমপক্ষে ২১ দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। যেহেতু উপাচার্য আজ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সুতরাং আমরা খুব শীঘ্রই তফসিল ঘোষণা করবো।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করেছি। ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। রেজিস্ট্রার দপ্তর ও ছয়টি হলের প্রভোস্টের কাছ থেকে ভোটার তালিকা সংগ্রহ করা হয়েছে। যখন তফসীল ঘোষণা করা হবে, তখন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হবে। নির্বাচনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
এর আগে শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংবাদ সম্মেলন করে আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। তবে উপাচার্যের এই ঘোষণাকে প্রত্যাখান করে তাৎক্ষণিক প্রতিবাদ করেন সাধারণ শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে ভবনের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীরা ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসীল ঘোষণা নিয়ে ভিসি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু ভিসির সেই সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন। পরে রাতেিউপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
শাকসু নির্বাচন