সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ৬:১৭ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয় এটি দেশের মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।
তিনি বলেন, এই দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উন্নয়নের স্বার্থেও ধানের শীষের প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের মায়ার বাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির প্রচার, লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয়। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের নেতা তারেক রহমানের প্রতীক। এটি উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। জনগণই বিএনপির শক্তি—জনতার ঐক্যই পরিবর্তনের পথ তৈরি করবে।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল মন্নান, সহসভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক রমজান আলী, যুবদল নেতা মুস্তাকিম আহমদ ফরহাদ, ছাত্রদল নেতা আল আমিন সারওয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি, মিফতাহ্ সিদ্দিকী, সিলেট, রাজনীতি