২২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে আলতাফ হোসেন সুমনের উদ্যোগে প্রচারণা মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন


সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, ৩১ দফা বাস্তবায়ন, সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান ফিরিয়ে দেওয়া এবং সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের সমর্থনে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


আলতাফ হোসেন সুমন বলেন, আমাকে দল থেকে বহিষ্কারের পরও নেতাকর্মীরা যেভাবে পাশে ছিলেন, তা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, যাদের সিদ্ধান্তে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে।


তিনি আরও বলেন, আজ আমাদের মূল লক্ষ্য হলো বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং গুম হওয়া নেতাকর্মীদের, বিশেষ করে সিলেটের সিংহপুরুষ এম ইলিয়াস আলীসহ সকল নিখোঁজ নেতার সন্ধান আদায় করা। তিনি আসন্ন নির্বাচনে সিলেটের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


মিছিল ও সমাবেশে বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামূল হক এনাম, ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ ইলিয়াস, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামী, গোয়াইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মোমিনুল হক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ইকবাল হোসেন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, আলতাফ হোসেন সুমন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ