৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ধানের শীষকে বিজয়ী করলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে: কলিম উদ্দিন মিলন

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন


সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদ ও ভালো থাকবে।’

 

তিনি বলেন, 'এবার আমি শুধু নিজে নয়, পুরো ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কারণ শুধু উৎসবের দিন নয়, সংগ্রামের দিনেও আমরা এক থাকতে চাই।’

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার দোহালিয়াবাজারে লিফলেট বিতরণ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘একটি দল রাজনীতির নামে জনগণকে বিভ্রান্ত করছে গণভোট, পিআর ইত্যাদি শব্দ দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু ছাতক-দোয়ারাবাজারের মানুষ আর বিভ্রান্ত হবে না। জনগণ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করবে।’

 

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, শিক্ষার মান ও চিকিৎসা সেবার উন্নয়ন জরুরি। জনগণের কল্যাণে ছাতক-দোয়ারাবাজারে একটি নতুন অধ্যায় শুরু হবে।’

 

তিনি অতীতের গৌরবের কথাও স্মরণ করেন। বলেন, ‘ভূতকালে এই অঞ্চলের কমলালেবু, চুনাপাথর, ব্যবসা-বাণিজ্য ব্রিটিশ আমলে সুনাম ছড়িয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে আজ অনেক কিছু হারিয়ে গেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’

 

গণসমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার ও হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডবোকেট সালেহ আহমদ, ডাঃ এ আর খোকন, মনির উদ্দিন, মোক্তার আলী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আফতাব মিয়া, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী,  দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, প্রবাসী বিএনপি নেতা আলী হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সেলিম হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কলিম উদ্দিন মিলন, ছাতক দোয়ারাবাজার নির্বাচন, ধানের শীষ সুনামগঞ্জ, বিএনপি গণসমাবেশ, সুনামগঞ্জ রাজনৈতিক খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ