৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব: আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ন


বিএনপি মনোনীত সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর–গোয়াইনঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমার উপর বিশ্বাস রেখে আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিয়েছেন। কোম্পানীগঞ্জকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে দেশের জন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’

 

তিনি বলেন, 'এখানে শিল্প–কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি কাজপ্রিয় মানুষ. কাজ ছাড়া বসে থাকতে পারি না। আপনারা আমাকে নির্বাচিত করলে দেখবেন, ফজরের নামাজের পর থেকেই আমি এলাকা ঘুরে বেড়াচ্ছি মানুষের খোঁজখবর নিতে।’

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি নির্বাচিত হলে এই এলাকায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রাক টার্মিনাল নির্মাণ করবো। বিএনপি সরকার গঠন করলে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট—এই তিন উপজেলায় সড়ক, বিদ্যুৎ ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে সেগুলোকে বাংলাদেশের মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।’ 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কবির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া। 

  

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সঙ্গগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরিফুল হক চৌধুরী, সিলেট ৪ আসন, বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ