জিয়ার শাহাদাৎবার্ষিকীতে একাত্তরের মার্চের সেই ভাষণের কথা স্মরণ করল ভারত
দৈনন্দিন
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
প্রকাশঃ ৩০ মে, ২০২৬ ১:৪৪ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রয়াত এই নেতার প্রতি সম্মান জানান। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকেরা সেখানে জড়ো হন। প্রধানমন্ত্রী সমাধিস্থলে পৌঁছালে পরিবেশে আবেগঘন আবহ তৈরি হয়।
জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হাতে তিনি নিহত হন। এরপর থেকে দিনটি বিএনপি ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে আসছে।
এ বছরও দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, এতিম ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা সামাজিক ও ধর্মীয় আয়োজন।
জিয়াউর রহমান, জিয়ার শাহাদাতবার্ষিকী, তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি, জিয়ার সমাধি,