২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

যুক্তরাজ্যে বাংলাদেশি সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশঃ ৪ মে, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে যুক্তরাজ্যে মানববন্ধন ও সমাবেশ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা।

মানববন্ধনে 'বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ ও সাংবাদিক হয়রানি' হচ্ছে উল্লেখ করে তা দ্রুত বন্ধ করার দাবি জানান তারা। 

শনিবার (৩ মে) বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত মানববন্ধনে যুক্তরাজ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলা গণমাধ্যমকর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসানের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সাংবাদিক জুয়েল রাজ ।

সভায় বক্তারা বলেন, 'সম্প্রতি আমরা দেখছি নানা অজুহাতে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। নানা ভাবে হয়রামি করা হচ্ছে। একাধিক সাংবাদিকদের উপর মামলা হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।' 

এমনকি অজানা ভয়ে সাংবাদিকরা সেল্ফ সেনসরশিপে আছেন উল্লেখ করে তা দূর করার পরিবেশ সরকারকে তৈরি করার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী কাউন্সিলার পুস্পিতা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের আহমদ, সুয়েজ মিয়া, সৈয়দ এনাম, অভিষেক শেখর জিকু, নুরুন্নবী আলী, সোহাগ যাদু, শরীফ উদ্দিন, নিশিথ সরকার মিটু ও মুন্না মিয়া প্রমুখ।




শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যুক্তরাজ্যে মানববন্ধন, বাংলাদেশি সাংবাদিক যুক্তরাজ্য, গণমাধ্যম কণ্ঠরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ