০৫ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

ঐতিহাসিক ক্বীনব্রিজে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ নভেম্বর, ২০২৫ ২:৪৭ অপরাহ্ন


সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঐতিহাসিক ক্বীনব্রিজ এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এ ছাড়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিসিবির পরিচালকরা উপস্থিত ছিলেন।  

গেল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ৫টায় ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে রাত সাড়ে ৮ টার দিকে সিলেটে পৌঁছায় আইরিশরা। পরে সেখান থেকে টিম হোটেলে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট গড়াবে। ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। এরপর ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে গড়াবে টি-টুয়েন্টি সিরিজ।

এর আগে, ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিল।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

ক্রিকেট, বাংলাদেশ, আয়ারল্যান্ড, সিলেট, টেস্ট সিরিজ, ক্বীনব্রিজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ