সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৬:৩২ অপরাহ্ন
বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হওয়ার পাঁচ দিন পর নিজ এলাকা তাহিরপুরে ফিরে কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামাগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুল।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সহস্রাধিক মোটরসাইকেল বহরে সুনামগঞ্জ থেকে তাহিরপুরে পৌঁছান তিনি। এসময় তাহিরপুর-সুনামগঞ্জ পুরো সড়ক জুড়ে ‘কামরুল ছাড়া মানি না’ স্লোগানে মুখর হয়ে উঠে। গাড়ি বহরে নিয়ে তাহিরপুরে পৌঁছে কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে তাহিরপুর পুর্ব বাজারে এক পথ সভায় মিলিত হন কামরুল।
এসময় উপস্থিত কর্মী-সমর্থকরা স্লোগান ধরেন, ‘কামরুল ছাড়া বুঝি না, মানি না।’ একপর্যায়ে সমর্থকদের শান্ত করে বক্তব্য শুরু করেন কামরুল।
তিনি বলেন, ধানের শীষের বাইরে আমরা কেউই নই। বিএনপি আমার মা, খালেদা জিয়া আমাদের অভিভাবক, তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এ দেশের গণমানুষের মজলুম নেতা। দলের প্রতি পরিপূর্ণ আনুগত্য রেখে বলছি, আমি এখনও মনোনয়নের ব্যপারে আশাবাদী। দল অবশ্যই সঠিক সময়ে একজন ত্যাগি ও কারা-নির্যাতিত একজন নেতাকে বেছে নিবে।
তিনি আরও বলেন, এ জনতাই আমার সব। এ জনতাই আমাকে সৃষ্টি করেছেন। আমার সঙ্গে আপনারা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সঙ্গে নিয়েই লড়বো। এটা প্রাথমিক মনোনয়ন। আমার বিশ্বাস, চূড়ান্ত মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে।
শেষে কামরুল সমর্থকদের উদ্দেশ্য বলেন, আমি ঢাকায় যাব, কয়েকদিন থাকবো। এসময়ে আপনারা একেকজন কামরুল হয়ে এলাকায় কাজ করে যাবেন। বিজয় আমাদেরই হবে।
কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ১ আসন, বিএনপি, তাহিরপুর, ধানের শীষ