সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৭ নভেম্বর, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে দিবসটি উদযাপন করে তিন বলয়ের নেতাকর্মীরা।
জানা যায়, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সাবেক এমপি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাবেল, এই তিন বলয়ের অনুসারীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
নাছির উদ্দীন চৌধুরীর বলয়ের নেতৃত্ব দেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) মো. আব্দুল আওয়াল, তাহির রায়হান চৌধুরী পাবেল বলয়ের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলয়ের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই।
এ সময় তিন বলয়ের কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি, শাল্লা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস