০৫ মে ২০২৬

দৈনন্দিন

ধানের শীষের বিজয় খালেদা জিয়াকে উপহার দিতে কাজ করব: আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৯:১৬ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমরা সবাই একই পরিবার। ধানের শীষের বিজয় ছিনিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে কাজ করব।’

 

প্রার্থী মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে ফিরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

 

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া নিয়ে আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার সকল নাগরিক ও দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিটি উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাই।’

 

এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার সকল নাগরিক, উপস্থিত দলীয় নেতকর্মী ও সাংবাদিকদের প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরিফুল হক চৌধুরী, সিলেট ৪ আসন, বিএনপি, ধানের শীষ, খালেদা জিয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ