সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি একটি পরিবার। এ পরিবারে পদ-পদবি বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থ বড়।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খাঁনের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাবিনা খান দলের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রার্থী হওয়ার মতো যোগ্য, সক্ষম এবং জনপ্রিয় ছিলেন। তবুও দলের সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন— এটাই প্রকৃত নেতার পরিচয়।’
অ্যাডভোকেট এমরান আহমদ আরও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সাবিনা খানের মত নেতৃবৃন্দ আমার বড় শক্তি। আমরা সবাই মিলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’
সাক্ষাৎকালে সাবিনা খান জানান, দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা ও আনুগত্য রয়েছে। তিনি নিজেও প্রার্থী ছিলেন, তবে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, তিনি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিজয়ের লক্ষ্যে মাঠপর্যায়ে সাধারণ কার্যক্রমে অংশ নেবেন এবং দলের শক্তিকে আরও সুসংগঠিত করতে কাজ করবেন।
এ সময় সাবিনা খান বলেন, ‘দলই সবার আগে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করব।’
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাবিনা খানের এই অবস্থানকে দলের জন্য বিরল ও উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন।
সাক্ষাৎ শেষে উভয়েই দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি, এমরান আহমদ চৌধুরী, সাবিনা খান, সিলেট ৬ আসন, ধানের শীষ