১৬ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

বিশ্বমানের গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরীর আহ্বান সিকৃবি ভিসির

গুলো

প্রতিনিধি, সিকৃবি, সিলেট

প্রকাশঃ ৪ মে, ২০২৫ ৫:১৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বিশ্বায়নের যুগে টিকে থাকার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। 


রবিবার  (৪মে) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত ফলাফল ভিত্তিক শিক্ষার (ওবিই) গুণগত মানোন্নয়ন, মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 


এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়সমূহ কাজ করছে। তবে বিশ্বায়নের এই যুগে এককভাবে কাজ করার কোন সুযোগ নেই। নিজেদের টিকে থাকার জন্য বিশ্বমানের গুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করতে হবে। বিশ্বের সাথে সঙ্গতি রেখে আমাদের শিক্ষা ও গবেষনা কার্যক্রম এগিয়ে নিতে হবে। 


উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আউটকাম-বেজড এডুকেশনকে (ওবিই) বাস্তবায়ন করতে হলে নানামুখী প্রশিক্ষণের বিকল্প নেই। টারশিয়ারি এডুকেশনে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের মাধ্যমে অর্জিত জ্ঞান ধারণ, লালন ও বিতরণ করতে হবে। 


আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী। 


প্রশিক্ষণ কর্মসূচিতে ওবিই বিষয়ে মূলপ্রবন্ধ ‍উপস্থাপন করেন সিকৃবি’র কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম। 


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত ও পাঠ পদ্ধতি সংযোজনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৪ দিনব্যাপী ফলাফল ভিত্তিক শিক্ষার (ওবিই) গুণগত মানোন্নয়ন ও মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ