জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ৫ নভেম্বর, ২০২৫ ৪:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সুনামগঞ্জের আয়োজনে শহরের স্টেশন রোডে ব্রাক ব্যাংক পিএলসির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকাস র্অ্যাসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসির এজিএম মো. আজিজুর রহমান।
মানববন্ধনে ডাচ্বাং-লা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কৃষি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রনজিত লাল সোম, ডাচ্বাং-লা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।
বক্তারা ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর হামলার ঘটনাকে ‘বর্বর ও নিন্দনীয়’ উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারলে আমরা কীভাবে নির্বিঘ্নে কাজ করব? আমাদের একজন সহকর্মীর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী এমন বর্বরোচিত হামলার শিকার না হন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মইজুদ্দিন, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, সিনিয়র অফিসার নির্ঝর রায়, সিনিয়র অফিসার চৈতন্য আচার্য্য, জনতা ব্যাংক কর্পোরেট শাখার অফিসার দেবব্রত দাস, অফিসার ক্যাশ তানজিলুর রহমান, অফিসার ক্যাশ ইশরাত তাসনিয়া মিমু, অফিসার ক্যাশ সংকর দাস, সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পপি দাস প্রমুখ।
সুনামগঞ্জ, ব্যাংক কর্মকর্তা, হামলা, ব্যাংকার্স, অ্যাসোসিয়েশন, মানববন্ধন