সিলেটে বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের সম্ভাবনাময় রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ সরকারের
রাজনীতি
প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী মনোনয়ন চাইবেন কি না—সে বিষয়ে দলীয়ভাবে কোনো তথ্য তাদের কাছে নেই। তবে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাকেই প্রার্থী হিসেবে মেনে নেবে দল।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট ভয়েসের সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী সাহেব সিলেট-৪ আসনে মনোনয়ন হিসেবে চাইবেন কি না সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এক সময় দল চেয়েছিল তিনি সেখানে নির্বাচন করুন, কিন্তু তিনি বারবার বলেছেন, তিনি সেখানে যাবেন না। এখন দল যদি মনে করে আরিফ ভাইকে, আমাকে বা অন্য কাউকে মনোনয়ন দেবে—মূল কথা হলো, দল যাকেই মনোনয়ন দেবে, সেই হবেন বিএনপির প্রার্থী। এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো স্থান নেই।
এ সময় নিজেও সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী বলে উল্লেখ করেন মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, আমি নিজেও সিলেট-৪ আসনের একজন প্রার্থী। দল আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে, ডেকেছে। আপাতত বিষয়টি হোল্ড আছে।
দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে তিনি বলেন, বিএনপি একটি সংগঠিত দল। এখানে ব্যক্তিগত অবস্থান নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
বিএনপি, জাতীয় নির্বাচন, সিলেট-৪, আরিফুল হক চৌধুরী, মিফতা সিদ্দিকী