কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
প্রকাশঃ ৪ মে, ২০২৫ ৩:০৬ অপরাহ্ন
২০ সপ্তাহের বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেট-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চা শ্রমিকেরা। এসময় অবরোধ কর্মসূচিতে হাজারো চা শ্রমিক অংশ নেন।
রবিবার (৪ মে) সকাল থেকেই বিক্ষুব্ধ চা শ্রমিকেরা রাস্তায় জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১টায় তারা আম্বরখানা-বিমানবন্দর সড়কস্থ মালনীছড়া চা বাগান এলাকার রাস্তা অবরোধ করেন।
পরে প্রশাসনের আশ্বাসে দাবি আদায়ে লিখিত প্রতিজ্ঞা দেয়ার প্রতিশ্রুতিতে চা শ্রমিকদের ৫জন প্রতিনিধি উপজেলা প্রশাসন কার্যালয়ে গেলে বাকি শ্রমিকরা দুপুর বিকেল ৩টার দিকে সড়কের অবরোধ সরিয়ে পার্শ্ববর্তী মালনীছড়া চা বাগানে অবস্থান নেন।
লিখিত প্রতিশ্রুতি হাতে না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।
দুপুর থেকে শুরু হওয়া অবরোধের ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় চা শ্রমিক নেতা অজিত রায় বলেন, ৫মাস যাবত আমাদের বেতন বন্ধ, রেশন বন্ধ। আমাদের একটাই কথা, আমাদের সমস্যা সমাধান করতে হবে। অন্যথায় আমরা রাস্তা ছাড়বো না। আপনারা আমাদেরকে রাস্তায় নামিয়েছেন, আমরা বিভিন্ন সময়ে জানিয়ে আসছি আমাদের সমস্যাগুলো। কারো কোন পদক্ষেপ নেই।
তিনি আরও বলেন, কতগুলো মানুষ না খেয়ে রয়েছে, কার্ড নিয়ে গেলেও তাদের রেশন দেওয়া হয় নি। তাদের দূর্বিষহ জীবন আপনারা তো দেখেন নাই। আপনারা আমাদের নির্দিষ্ট করে লিখিত আকারে জানান কবে আপনারা এ সমস্যার সমাধান করতে পারবেন।
এ সময় এক সেনা কর্মকতা বলেন, আপনাদের সাথে আমি দাড়াবো, জানিয়েছি। আপনানা কেন রাস্তা ব্লক করলেন। আপনারা কি দাপ্তরিক কার্যক্রম বুঝেন? ইউএনও মহোদয় আসছেন, আশ্বাস দিচ্ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়্যাৎ বলেন, আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের বকেয়া বেতনসহ যা দাবি আছে, আপনাদের যে সমস্যাগুলো আছে তা যাতে দ্রুত সময়ের মধ্যে দূর হয় তার জন্য আমরা কাজ করছি।
লিখিত আকারে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দাবির বিষয়ে ইউএনও বলেন, আপনারা অনেকদিন ধৈর্য ধারণ করেছেন। আপনাদের চাহিদা অনুযায়ী আজকেই আমরা লিখিতভাবে জানাবো যে কবে আমরা এ সমস্যা সমাধান করতে পারবো
এখানে রাস্তায় দাড়িয়ে তো আর লিখিত দেওয়া সম্ভব না, আপনারা ৫জন প্রতিনিধি পঞ্চায়েতসহ আমার অফিসে চলেন। আমরা লিখিতভাবে জানাবো । এসময় জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান ইউএনও ।
সিলেট চা শ্রমিক বিক্ষোভ চা শ্রমিক আন্দোলন ২০২৫ সিলেট এয়ারপোর্ট সড়ক অবরোধ, চা শ্রমিকদের বকেয়া বেতন, চা শ্রমিকদের ১১ দফা দাবি, চা শ্রমিক রেশন বন্ধ, চা বাগানের সমস্যা, সিলেট শ্রমিক বিক্ষোভ