২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

গোলাপগঞ্জে বিএনপি মনোনয়নপ্রত্যাশী ড. এনামুল হকের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে দলের ৩১ দফা বার্তা পৌঁছে দিতে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাতন ও ফতেহপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সহসভাপতি মিনহাজ উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন তরুণদলের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহসাধারণ সম্পাদক ফাহিম আহমদ, যুবদল নেতা আফসার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য চুনু মিয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, আজিম উদ্দিন ও রাহি ইবনে বেলাল প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, গোলাপগঞ্জ, লিফলেট বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ