০৫ মে ২০২৬

দৈনন্দিন

জৈন্তাপুরে সাংবাদিক রশিদ হেলালীর ১২তম মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া মাহফিল

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন


বিশিষ্ট শিক্ষানুরাগী ও দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ রশিদ হেলালীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুরে তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা রশিদ হেলালীকে জৈন্তাপুরের শিক্ষা বিস্তারে অগ্রদূত হিসেবে উল্লেখ করে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, রশিদ হেলালী পিছিয়ে থাকা অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে জৈন্তাপুরে শিক্ষা আন্দোলনের সূচনা করেছিলেন।

শোকসভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে শোকসভা
রবিবার সকাল ১১টায় তৈয়ব আলী কারিগরি কলেজে রশিদ হেলালী স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দের সভাপতিত্বে এবং সাংবাদিক মনজুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সমাজসেবা কর্মকর্তা আলতাফুর রহমান, সাংবাদিক ফারুক আহমদ, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক নুরুল ইসলাম, মাকসুদা লিলি, অলকেশ দে, ইঞ্জিনিয়ার হারুন রশীদ প্রমুখ।

শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক শাহ আলম।

তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে মিলাদ মাহফিল
একই দিন দুপুরে তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে রশিদ হেলালী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেননের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফারুক আহমদ। প্রভাষক আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক নাফিসা ইয়াসমিন, কৃঞ্চচরণ দাস ও শিক্ষার্থী হোসেন আহমদ, উজ্জল, আল আমিন, এনামুল হক ও পারভেজ আহমদ প্রমুখ।

তৈয়ব আলী ডিগ্রি কলেজে স্মরণসভা
বেলা সাড়ে বারোটায় তৈয়ব আলী ডিগ্রি কলেজে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এম. মফিজুর রহমান চৌধুরী। সহকারী অধ্যাপক খসরু নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবুল খায়ের, শাহানা বেগম, নন্দন দত্ত, গুরু দাস রায়, শফিকুল ইসলাম, নিপু চন্দ্র দাস, আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন সবুজসহ অন্যরা।

শোকসভা শেষে মরহুম রশিদ হেলালীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ এম. মফিজুর রহমান চৌধুরী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শিক্ষানুরাগী, কর্মসূচি, শোকসভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ