০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ডিসির আশ্বাসে শেষ হল সাবেক মেয়র আরিফুলের গণআন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন


ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলমের আশ্বাসের ভিত্তিতে সিলেটের উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল থেকে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে চলা অবরোধে বিকেলে ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলম দাবিদাবাগুলো সরকারের কাছে তুলে দেয়া হবে এমন আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।   

এসময় ডেপুটি কমিশনার মো. সারওয়ার বলেন, আপনারা সিলেট নিয়ে যে দাবিদাবা পেশ করেছেন সবগুলো যৌক্তিক, আমিও আপনাদের সাথে একমত। সিলেটের উন্নয়ন নিয়ে আমরা ইতিমধ্যেই আমরা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি যার মধ্যে সিলেট ঢাকা সড়কের সংস্কার কাজ ও আম্বরখানা থেকে এয়ারপোর্ট এলাকার সড়ক উন্নয়নে কাজ দ্রুত শুরু হবে আশা করি বৃষ্টিপাত কমে গেলেই এটির কাজ করে ফেলব।

তিনি আরও বলেন, আপনারা যে রেলের নতুন ট্রেন চাচ্ছেন এটি এখন দেয়া সম্ভব নয় কারণ ইঞ্জিনে সংকট রয়েছে, তবে সিলেটের জন্য নতুন ৮টি কোচ অর্ন্তভুক্ত করা হয়েছে তবে এখানে বেশি কোচও যুক্ত করা যাবে না কারণ সিলেট পাহাড়ি এলাকা হওয়া ট্রেন এতো কোচ নিয়ে চলাচল করতে পারবে না। এছাড়া রেল লাইন সংস্কারের যে কথাটি উঠেছে এটি আমাদের সময় লাগবে কারণ এটি অনন্ত এক বছরের মতো লাগবেই কাজ শুরু করতে।   

এরআগে, সিলেটের উন্নয়ন খাতে বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন সিলেটবাসী। রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, আরিফুল হক চৌধুরী, গণআন্দোলন, ধর্মঘট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ