শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান শাবিপ্রবির নতুন উপাচার্যের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ২০২৬ সালের নতুন বই ছাপা শেষ হয়েছে। এবং নতুন বছরের বই গুলো গুদামে জমা দেওয়া শুরু করেছে। ফলে নভেম্বরের মধ্যেই আশাকরি আমরা সব বই পেয়ে যাবো। নির্বাচনের আগেই বই গুলো শিক্ষার্থীদের দিয়ে দিবো আমরা।
এ সময় উপদেষ্টা আরও বলেন, শিক্ষা ব্যবস্থা এমন একটা বিষয়। যেটা ঝট করে দেখানো যায় না, এটা নিয়ে আস্তে আস্তে এগোতে হয়। এটা ধারাবাহিকভাবে যদি কাজ করা যায় তাহলে এটার ফল পাওয়া যায়। আমরা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যা গুলোকে চিহ্নিত করেছি। এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি, এখন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এ ধারাবাহিকতা রক্ষা করেন, আমি আশাবাদী তাহলে পাঁচ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
সুনামগঞ্জ, প্রাথমিক, গণশিক্ষা, উপদেষ্টা, বিধানরঞ্জন, পোদ্দার