০৫ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন


জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ রাখার হুমকি দিয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। 


উন্নয়ন বরাদ্দের বিভিন্ন খাতে সিলেটের প্রতি বৈষম্যের প্রতিবাদে রবিবার (২ নভেম্বর) সকাল থেকে চলা কর্মসূচির এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলানো হয়। এ সময় ভেতরে আটকা পড়েন জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা।


এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে এখানের ডিসি এসপিকে অফিসেই ঘুমাতে হবে। আমরা তাদের ছাড়ব না। সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করতে জানি।’


তিনি বলেন, ‘এটা লোক দেখানোর আন্দোলন না। নেতা হওয়ার আন্দোলনও না। আমরা বাচ্চাকাচ্চা নিয়ে শান্তিতে থাকতে পারব না, সুস্থভাবে কোথাও যাতায়াত করকে পারন না-এমনকি গ্যাস, বিদ্যুৎ পানিও পাবো না ঠিকমতো এসব অনেক হয়েছে, আর হতে দেওয়া হবে না। আমাদের ন্যায্য হিস্যা দিতে হবে।’


আরিফ বলেন,‘আমরা রোহিঙ্গা নই, সিলেট রোহিঙ্গা ক্যাম্পও নয়। অনেক রাজনৈতিক নেতা দাবি করেন, এই সরকারের কাছে দাবি করে কোনো লাভে নেই। সত্য কথা হচ্ছে, তারা তাদের স্বার্থের জন্য এসব কথা বলেন। এসব কথা যারা বলেন, তারা উন্নয়র সম্পর্কে কিছুই জানেনই না। তারা দেখে না যে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় ঠিকই উন্নয়ন কাজ চলছে, বরাদ্দও হচ্ছে। কিন্তু সিলেটে হচ্ছে না।’


এই আন্দোলন এমন থাকবে না দাবি করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘সিলেট থেকে আওয়াজ উঠলে সারা দুনিয়ায় পৌঁছায়। সারা দুনিয়ায় যেখানে সিলেটিরা আছে তারা শিগগরিই এই আন্দোলনে যুক্ত হবেন। সিলেটিরা অধিকার আদায়ের জন্য একে আন্তর্জাতিক আন্দোলন করে তুলবেন।’


সিলেটের প্রতি বৈষম্য এবং সড়ক ও রেলের বেহাল দশার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের জনতা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রোববার অবস্থান ধর্মঘট কর্মসুচি পালিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জেলা, প্রশাসক, কার্যালয়, প্রধান, ফটক, তালা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ