১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন


সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যুবসমাজকে সংগঠিত ও দেশগঠনে সম্পৃক্ত করার মহান লক্ষ্য নিয়েই জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। 

 

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই যুবদল গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে যুবদল মাঠে আছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আম্বরখানা পয়েন্টে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আর দেশনায়ক তারেক রহমান আজকের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তাঁদের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব- যেখানে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে। এজন্য যুবদলের প্রতিটি কর্মীকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।


দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশকে মুক্তির পথে এগিয়ে নিন- এই হোক যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।


র‌্যালিটি বিকেল ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  


সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। 


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।


সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদলসহ ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৪২ টি ওয়ার্ডের সর্বস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

যুবদল, সিলেট, প্রতিষ্ঠাবার্ষিকী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ