২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৫:১৮ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান করেছে পশ্চিম পাগলার সামাজিক সংগঠন ‘এফডিআর’।


সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে মানববন্ধন করে সংগঠনটি। 
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা নাসির আলী, সভাপতি রাহাদ হোসেন, সাধারণ সম্পাদক জুবেল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন ইসলাম।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে পাগলা বাজারের আশপাশ এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুতগতির যানবাহন ও ট্রাফিক আইন অমান্যের কারণে সাধারণ জনগণ আতঙ্কে চলাচল করছে।’


এ সময় তারা সড়ক দুর্ঘটনা রোধে ঝূঁকিপূর্ণ এলাকায় দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্বপালন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করার সরকারী উদ্যোগ  নেয়ার দাবি জানান।


মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি উল্লেখ করে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


এ সময় সংগঠনের সদস্য ও পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ, সড়ক, দুর্ঘটনা, রোধ, মানববন্ধন, স্মারকলিপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ