সিলেটে ‘টাইগার জামাল’ গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডোনা সীমান্তের ভারত অংশে গুলিবিদ্ধ হন ওই যুবক। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
নিহত যুবক শাকিল আহমদ (১৮) কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডোনা এলাকার কয়েকজন যুবক সুপারি আনতে সীমান্তের ওপারে খাসিয়াদের বাগানে যান। এসময় গুলিবিদ্ধ হন শাকিল। এসময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে সীমান্তের ওপারে নিয়ে আসেন।
পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ভারতের অভ্যন্তরে ৫০০ গজ ভিতরে খাসিয়াদের গুলিতে যুবকের মৃত্যু হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বিজিবির মাধ্যমে জানা গেছে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
তিনি বলেন, ওই যুবকসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের বাগান থেকে সুপারি আনতে গিয়েছিলেন। সেখানে শাকিল নামে এক যুবক গুলিবিদ্ধ হন।
সিলেট, ডোনা সীমান্ত, খাসিয়ার গুলি, যুবক নিহত