১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জে সীরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে সীরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসা প্রাঙ্গণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

হেতিমগঞ্জে জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাও. জমির উদ্দিনের সভাপতিত্বে ও বর্তমান অধ্যক্ষ মুহিবুল্লাহ হুসনেগীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আলী।

 

প্রধান অতিথির বক্তব্যে মো.আব্দুল আলী বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। যে দেশে যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত, তাই শিক্ষার্থীদের উচিৎ সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের উন্নতির পাশাপাশি দেশের মুখকে উজ্জ্বল করা। শুধু লেখাপড়ায় শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে। পরবর্তীতে যে মানুষটি দেশের উন্নয়নে ভূমিকা রেখে দেশকে আলোকিত করবে। অবদান রাখবে দেশের উন্নয়নে। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী রাসেল আহমদ, ফ্রান্স প্রবাসী আব্দুল কাদির। শেষে দোয়া পরিচালনা করে সাবেক অধ্যক্ষ মাও জমির উদ্দিন।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিরাতুন্নবি (স.), গোলাপগঞ্জ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ