সিলেটে ‘টাইগার জামাল’ গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারে বিচার সালিশ বৈঠকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ অক্টোবর ) রাত সাড়ে ১০টায় কালিগঞ্জ বাজার বনিক সমিতির অফিস কক্ষে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, কলেজ ছাত্রদলের দুই কর্মীর মধ্যে হাতাহাতির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি বিচার সালিশ বৈঠক চলছিল এর মধ্যে উপস্থিত দুপক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ছাত্রদলের দুই কর্মীর নাম জানা যায়নি, তবে একজনের বাড়ী স্থানীয় বাজিতপুর গ্রাম ও আরকজনের বাড়ী সৈয়দপুর (সদুরগাওঁ) গ্রামের বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ বাজার বনিক সমিতির অফিস কক্ষে এলাকার বাজার কমিটির সভাপতি সৈয়দ রাজ্জাক আলীর অফিসে সালিশের বৈঠকের মধ্যে এক পক্ষের উচ্চসুরে কথা বলাকে কেন্দ্র করে-দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন দুষ্কৃতকারীরা সৈয়দ হাজী রাজ্জাক আলীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছিল।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের কারণ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ, কালিগঞ্জ, বিচার সালিশ, সংঘর্ষ, গাড়ি, ভাঙচুর, সিলেট