সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন
আসন্ন ১লা নভেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনকে সামনে রেখে তামাবিল আমদানীকারক গ্রুপ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের হলরুমে সিলেট ব্যবসায়ী ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার ব্যবস্থাপনায় ছিলেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।
সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম শাহপরানের সভাপতিত্বে ও কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সদস্য ইলিয়াস উদ্দিন লিপু ও ইসমাইল হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী এহতেশামুল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিল্প উদ্যোক্তা আলীম ইন্ডাস্ট্রিজের পরিচালক আলিমুল এহসান চৌধুরী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুর রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, ব্যাবসায়ী নেতা আইয়ুব আলী, আব্দুল আহাদ, আব্দুল আলিম, আব্দুল মান্নান, মাসুদ রানা, মিসবাউল আম্বিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, অর্ডিনারী শ্রেনীর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল, আবু সুফিয়ান।
অ্যাসোসিয়েট শ্রেনীর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মো. মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন, সাবেক চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রায়হান, মো. ইব্রাহিম খলিলসহ তামাবিল পাথর কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে, আগামী ১লা নভেম্বর বৃহত্তর সিলেটের বৃহৎ ব্যাবসায়ী প্রতিষ্ঠান দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন।
সিলেট চেম্বার নির্বাচন, সিলেট ব্যবসায়ী ফোরাম, তামাবিল ব্যবসায়ী সভা, এহতেশামুল হক চৌধুরী, সিলেট ব্যবসা খবর