কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
প্রকাশঃ ২ মে, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গিয়েছে।
বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যবসায়ীদের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মুক্তার হোসেন, হেলাল মিয়া, মোবারক হোসেন, কলন্দর মিয়া, মিজানুর রহমান ও শাহজাহান।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালায়। এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মধ্যনগরে ফায়ার সার্ভিস না থাকায় কলমাকান্দা ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। উপজেলা প্রশাসন আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।
অগ্নিকাণ্ড, মধ্যনগর, মহিষখলা অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস