১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ফেঞ্চুগঞ্জে ধানের শীষ ও ৩১ দফার পক্ষে মনোনয়ন প্রত্যাশী খান জামালের প্রচারণা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’প্রচার ও ধানের শীষের পক্ষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম পাপলু। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসাইন সামি, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম খায়রুল ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জাকারিয়া আরপিন ফয়সল, উপজেলা বিএনপির সহসভাপতি হুসেন আহমদ খান ইরন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, সহসাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ ও দিলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহসাধারণ সম্পাদক গোলাম সারোয়ার খান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টুটুল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমু প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ফেঞ্চুগঞ্জ বিএনপি, ধানের শীষ প্রচারণা, ৩১ দফা কর্মসূচি, আব্দুল আহাদ খান জামাল, সিলেট-৩ আসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ