১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

প্রতিটি ঘরে ধানের শীষের ভোটার আছে, জনগণ পরিবর্তন চায় : চৌধুরী শামীম

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ন


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ আজ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, “গ্রাম থেকে শহর সর্বত্রই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা রয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে গণমানুষের সরকার প্রতিষ্ঠা করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি হলো এই দেশের গণমানুষের সংগঠন। স্বাধীনতার পর থেকে দলটি সব সময় মানুষের কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, জনগণই ক্ষমতার উৎস। তাই এই দল সর্বদা জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের কাজ করছে। বিএনপির নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।”

সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফারুক, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান খন্দকার, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক।

অন্যান্য উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সুহেদ আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তুফায়েল আহমদ সুমেল, উপজেলা ছাত্রদল নেতা আবু বক্কর, মোহাম্মদ আরিফ আহমদ প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট-৬, সিলেট, মনোনয়ন প্রত্যাশী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ