লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৪:৫০ অপরাহ্ন
দেশের কর্মসংস্থানের সিংহভাগই অপ্রাতিষ্ঠানিক খাতে সরকারি ভাষায় যাকে বলা হয় ‘অনানুষ্ঠানিক কর্মসংস্থান’। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট কর্মসংস্থানের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক; মাত্র ১৬ শতাংশ মানুষ যুক্ত রয়েছেন প্রাতিষ্ঠানিক বা ফরমাল চাকরিতে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, সিলেট এই অনানুষ্ঠানিক কর্মসংস্থানে শীর্ষে। এখানকার ৯২ দশমিক ২৫ শতাংশ মানুষ কাজ করছেন অপ্রাতিষ্ঠানিক খাতে। দ্বিতীয় অবস্থানে ময়মনসিংহ (৮৭ দশমিক ৭৮ শতাংশ), এরপর রাজশাহী (৮৪ দশমিক ৬১), খুলনা (৮৪ দশমিক ৮৯), চট্টগ্রাম (৮১ দশমিক ৪৭) এবং বরিশালে এ হার সবচেয়ে কম ৮১ দশমিক ১ শতাংশ।
স্থানীয় অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন, সিলেট বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্সনির্ভর অঞ্চল। প্রায় প্রতিটি পরিবারের একজন বা একাধিক সদস্য যুক্তরাজ্য, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে কাজ করেন। ফলে এখানে স্থানীয় অর্থনীতি গড়ে উঠেছে প্রবাসী আয়ের ওপর নির্ভর করে, উৎপাদন বা শিল্প খাতের ওপর নয়।
রেমিট্যান্সের টাকার বড় অংশ ব্যয় হচ্ছে জমি কেনাবেচা, বাড়ি নির্মাণ, দোকান-বাণিজ্য বা ভোগব্যয়ে। কিন্তু নতুন শিল্প বা ফরমাল কর্মসংস্থান গড়ে উঠছে না। অর্থাৎ অর্থ সঞ্চালন হচ্ছে, তবে তা উৎপাদনমুখী নয়।
সিলেট নগরী ও আশপাশের উপজেলাগুলোতে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রাভেল এজেন্সি মালিক, নির্মাণশ্রমিক, রাইডার ও দোকানি রয়েছেন। বেশির ভাগই নিজস্ব উদ্যোগে বা পারিবারিকভাবে কাজ করেন, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান বা কারখানায় নয়। ফলে কর্মসংস্থান কাঠামো অপ্রাতিষ্ঠানিক থাকছে, যদিও আয় তুলনামূলক ভালো।
বিদেশে শ্রম অভিবাসনের বিস্তারের কারণে সিলেটের তরুণদের মধ্যে স্থানীয়ভাবে চাকরির আগ্রহ কমে গেছে। প্রবাসী আয়ের টানেই অনেকে চাকরির চেয়ে ব্যবসা বা পারিবারিক সম্পদ ব্যবস্থাপনায় ঝুঁকছেন। এর ফলে সিলেট অঞ্চলে নতুন শিল্প বা ফরমাল চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে না।
জাতীয় পর্যায়ে বিবিএসের তথ্য বলছে, দেশের মোট কর্মরত জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে যুক্ত—যার মধ্যে নারীর হার ৯৫ দশমিক ৯৬ এবং পুরুষের ৭৮ দশমিক শূন্য ৮ শতাংশ। ২০২৪ সালে শহরাঞ্চলে অনানুষ্ঠানিক কর্মসংস্থানের হার ছিল ৭৩ দশমিক ৭৬ শতাংশ, আর গ্রামীণ এলাকায় তা ৮৭ দশমিক ৫৮ শতাংশ।
অন্যদিকে আনুষ্ঠানিক খাতে কর্মরত আছেন মাত্র ১৬ শতাংশ মানুষ—এর মধ্যে ৪ দশমিক শূন্য ৪ শতাংশ নারী ও ২১ দশমিক ৯২ শতাংশ পুরুষ।
দেশের মোট ছয় কোটি ৯১ লাখ কর্মরত মানুষের মধ্যে পাঁচ কোটি ৮০ লাখ ৪০ হাজারই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এদের মধ্যে ১৫–২৯ বছর বয়সী তরুণদের অংশ ৩৬ দশমিক ৪৪ শতাংশ, ৩০–৬৪ বছর বয়সীদের ৫৯ দশমিক ২৯ শতাংশ এবং ৬৫ বা তদূর্ধ্ব বয়সীদের অংশ ৪ দশমিক ২৮ শতাংশ।
সিলেট, ৯২ শতাংশ, চাকরি, অপ্রাতিষ্ঠানিক খাত