সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ১ মে, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন
নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে‘ এমন স্লোগানে দিবসটি উ;দযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।‘
এদিকে বাস-মিনিবাস, পিকআপ, কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১২২৩) শ্রীমঙ্গল উপজেলা শাখা, ট্রাক-ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৪০৩) শ্রীমঙ্গল উপজেলা শাখা, রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯৭৩) শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২৩৫৯) এর ভানু গাছ রোড গ্রুপের যৌথ উদ্যোগে কয়েক হাজার সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন তারা। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
শ্রমিকদের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক মো. মহসিন মিয়া মধু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস-মিনিবাস, পিকআপ, কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১২২৩) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ময়না মিয়া, সহ-সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মো. মিছির আলী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ট্রাক-ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৪০৩) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. নুর মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৯৭৩) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া, এবং সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ২৩৫৯) এর ভানুগাছ রোড গ্রুপের সভাপতি মো. সুলতান মিয়া, সাংগঠনিক সম্পাদক নুর আলম।
এছাড়াও মহান মে দিবসের এসব অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন।
কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই। সেই থেকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন হয়ে আসছে।
মে দিবস, শ্রীমঙ্গল, শোভাযাত্রা, মিছিল, সমাবেশ, শ্রমিক, সংগঠন