সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ১ মে, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন
বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক ও জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালি পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন বলেন, "শ্রমিকদের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ ও কর্মঘণ্টা আট ঘণ্টা কার্যকর করতে হবে। কারণ আজ শ্রমিকরা বারবার নির্যাতিত হচ্ছে, তাদের পাওনা সময়মতো দেওয়া হয় না, চিকিৎসা সুবিধা নেই, ঈদ বোনাস নেই, অবসরকালীন ভাতাও নেই। অল্প কিছু টাকার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।"
তিনি আরও বলেন, "এই পরিস্থিতিতে শ্রমিকরা চরমভাবে নিপীড়িত। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি—শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।"
পথসভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, যুব উপদেষ্টা ইমরুল হাসান, জেলা শাখার কার্যকরী সদস্য ডা. সাইফুল ইসলাম, সহ-সভাপতি ডা. আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, আইন বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, সহ-প্রচার সম্পাদক আরিফ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, লোড-আনলোড ট্রেড ইউনিয়নের সভাপতি আসুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আব্দুল হক, যুব নেতা সাদিকুর রহমান, জননেতা কামাল উদ্দিন, জয়নুল আবেদিন, সোহেল আহমদ, আলীরগাঁও শ্রমিক কল্যাণের সভাপতি নজরুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শ্রমিক দিবস ২০২৫, গোয়াইনঘাট শ্রমিক র্যালি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন