এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের এইচএসসি-১৯৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবন হলরুমে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
সুপর্ণ দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর হৃষিকেশ ঘোষ, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর তপন ধর এবং কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান কবির। অনুষ্ঠানে ৮৪ ব্যাচের আরও অনেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী।
উদ্বোধনী পর্ব শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। ‘তারুণ্যের দীপ্ত মেঠো পথে চলো আবার হাঁটি একসাথে’ — এই শ্লোগানে উজ্জীবিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ছাত্রজীবনের স্মৃতিগুলো ভাগাভাগি করেন।
বক্তারা বলেন, “দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আমাদের অতীতের সোনালি দিনগুলোকে আবারও জীবন্ত করে তুলেছে। ছাত্রজীবনের বন্ধুত্বই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ, যা পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আমাদের আজও একত্র রেখেছে।”
তারা আরও বলেন, ‘মুরারিচাঁদ কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আমাদের জীবনের ইতিহাস, আবেগ ও ঐতিহ্যের অংশ। এই পুনর্মিলনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।‘
বক্তারা এমন পুনর্মিলনী অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
স্মৃতিচারণ পর্বের পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে অতীতের স্মৃতিগুলোকে আরও উজ্জ্বল করে তোলেন।
এমসি কলেজ, সিলেট মুরারিচাঁদ কলেজ, এইচএসসি ৮৪ ব্যাচ, পুনর্মিলনী অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থী, সিলেট শিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান