৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সুনামগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ অক্টোবর, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন

ছবিঃ সুনামগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার দাবিতে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।  


আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি  মিছিল  বের হয়ে শহরের ট্রাফিক মধ্যবাজার, তেঘরিয়া ও কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় পুরাতন বাসস্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। 


জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুলর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কয়েকহাজার নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।


এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা হোসাইন আহমদ শাহীন, আকবর আলী, আব্দুল হাই, সুহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বিএনপি, লিফলেট বিতরণ, গণসংযোগ, নূরুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ