২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ওসমানী বিমানবন্দর রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ অপরাহ্ন

ছবিঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম সুমন (২৭)। তিনি বিমানবন্দর থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, নিহত যুবক বিমানবন্দর সংশ্লিষ্ট কেউ না। সম্ভবত ট্রান্সফার্মার বা লাইট চুরি করতে এসেছিলেন তিনি। তার পরিচয় জানা যায় নি। থানা কর্তৃপক্ষ তার মরদেহ নিয়ে গেছেন।
বিমানবন্দরের রানওয়ের মতো সুরক্ষিত জায়গায় যে কেউ এভাবে প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রানওয়ে ও তার আশেপাশে সুরক্ষিত রাখতে আমরা সার্বক্ষণিক নজরদারীতে রাখি তারপরেও এমন ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক।’



বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সৈয়দ আনিসুর রহমান জানান, নিহত যুবকের নাম সুমন (২৭)। তিনি বিমানবন্দর থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।


তিনি বলেন, ‘মরদেহটি বর্তমানে এম এ জি  ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিমানবন্দর রানওয়ে, বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ