অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও দিরাই–শাল্লাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। সারা দেশে উন্নয়ন হলেও এ অঞ্চল যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামোসহ নানা খাতে অবহেলিত রয়ে গেছে।’
বুধবার (৮ অক্টোবর) বিকেলে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাবেল চৌধুরী বলেন, ‘দিরাই–শাল্লার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। যারা ক্ষমতায় ছিলেন তারা নিজের আখের ঘোচালেও এলাকার উন্নয়নে ছিলেন উদাসীন।’
তিনি আরও বলেন, ‘দেশনায়ক তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৫ আগষ্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে, আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।’
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি নমিনেশন নাও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে।’
শাল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক শিক্ষক আব্দুল করিম, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, সাবেক ছাত্রদল নেতা সামছুল ইসলাম সরদার খেজুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিরাই-শাল্লা, পাবেল চৌধুরী, ধানের শীষ প্রচারণা, সুনামগঞ্জ-২ আসন, বিএনপি নির্বাচন