১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৮:৪২ অপরাহ্ন


সিলেট-১ সংসদীয় আসনে দোয়া ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। 


বুধবার (৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে আসরের নামাজ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি।


দোয়া মাহফিল শেষে বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, ‘গত ১৫ বছর সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে সেই মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে।’


তিনি বলেন, ‘মানুষ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে। সিলেটসহ সারাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে।’


মুক্তাদির আরও বলেন, ‘মাদকমুক্ত সিলেট গড়ে তোলা এবং সারাদেশের জন্য একটি বাসযোগ্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিয়ে তিনি কর্মসূচি হাতে নেবেন। আমরা চাই সিলেট একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শহর হিসেবে স্বীকৃত হোক।’ 


এ সময় জনগণকে বিএনপির এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, ধানের শীষ প্রচারণা, বিএনপি নির্বাচন, শাহজালাল মাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ