১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বাসদ নেতা আবু জাফর-প্রণবসহ সকলের মুক্তির দাবি বাংলাদেশ লেখক শিবিরের

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৮:০৪ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের পক্ষে দাঁড়ানো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পালসহ আটককৃত সকল শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখা। 

 

বুধবার (৮ অক্টোবর) এই আটককে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী’ এবং রাষ্ট্রের ‘ফ্যাসিবাদী আচরণ’ হিসেবে আখ্যায়িত করে এক যুক্ত বিবৃতি দেয় সংগঠনটি। 

 

​বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ উদ- দীন এবং সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ বলেন, বাসদের সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার পক্ষে কথা বলেছিলেন। উল্লেখ্য, সিলেট জেলা প্রশাসন নগরীর যান চলাচল নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করলে শ্রমিকরা আন্দোলনে যুক্ত হন।

 

​নেতৃবৃন্দ অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন জনগণের কণ্ঠ রোধ করতে মিথ্যা মামলা দিয়ে দুই নেতাকে গ্রেফতার করেছে। গত ২৭ সেপ্টেম্বর পুলিশ মিথ্যা অভিযোগে বাসদের এই দুই নেতাকে গ্রেফতার করে। ২৯ সেপ্টেম্বর আদালত তাদের জামিন মঞ্জুর করলেও, মুক্তি ঠেকাতে পুলিশ একই দিনে তাদের বিরুদ্ধে নতুন দুটি মামলা দায়ের করে এবং কারাগারে আটক দেখায়। এই ঘটনাকে তাঁরা ‘ন্যায়বিচার বিরোধী’ বলে উল্লেখ করেন।

 

​অভ্যুত্থান-পরবর্তী সময়েও ফ্যাসিবাদী কাঠামোর সক্রিয়তা বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে জনগণের কণ্ঠরোধ করতে যেভাবে আইন ও আদালতকে ব্যবহার করা হতো, বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়।


​নেতৃবৃন্দ মন্তব্য করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার পতন হলেও, ‘ফ্যাসিবাদী শাসনের কাঠামো—পুলিশ ও আইন-বিচার ব্যবস্থা অটুট রয়েছে।’

 

নেতৃবৃন্দ পুলিশের ‘গ্রেফতার বাণিজ্য, রিমান্ডে নিয়ে নির্যাতন, জেলে আটকে রেখে জনগণের আন্দোলন ও সংগ্রামকে দমন করার নীতি'-কে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙক্ষার পরিপন্থী হিসেবে মনে করেন এবং অবিলম্বে বাসদ নেতা ও একই মামলায় আটককৃত অন্যান্য রিকশা শ্রমিকদের মুক্তি দেওয়ার জোর দাবি জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাসদ, বিবৃতি, মুক্তির দাবি, সিলেট আবু জাফর ও প্রণবজ্যোতি পাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ