অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ ত’পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যদিকে সিলেট সিটি করপোরেশনে মেয়র হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।
এ অবস্থার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এতে তিনি পরিষ্কার করেই বলেছেন সংসদ নির্বাচন করলে সিলেট-১ আসনে আর না হলে সিলেট সিটি করপোরেশনে মনোনয়ন দিতে হবে। তার এই ভিডিও নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে-আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে ডিক্লিয়ার (ঘোষণা) করতে হবে এই এলাকায় আমাকে মেয়রের...। আমি এটা বলছি। না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না; আমি আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো কিছু থাকবে না।‘
জানা গেছে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচির পর আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে বাঘের মতো কাজ করা যায়। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো স্থির করি নাই।
এ সময় বিএনপিকে নিয়ে ‘ষড়যন্ত্র‘ চলছে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের একটা কথা বলে রাখি, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে, তার জন্য একটা বিশেষ দল, বিশেষ মহল, নতুন নতুন ফর্মুলা দিয়ে মাঠে-ময়দানে কাজ করছে।
এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
অবশ্য একটি গণমাধ্যমকে তিনি বলেন আমি সবসময় বলি- ‘সিলেট-১ আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সিলেট-১ আসনে মনোনয়ন না দিলে আমি সিটি মেয়র পদে মনোনয়ন চাই, মেজরটিলার সমাবেশেও এ কথা বলেছি। দলের চেয়ারম্যানের কাছেও এই দাবি জানিয়েছি। আর ‘আসসালামু আলাইকুম‘ কথাটা বলেছি সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে। কিন্তু গণমাধ্যমে ভুলভাবে আমার বক্তব্য এসেছে।
মেয়র আরিফ, আরিফুল হক, সিলেট, আলোচনায় আরিফ, বক্তব্যে সমালোচনা