২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

শ্রীমঙ্গলে অপহরণের ১০ দিনেও সন্ধান মিলেনি স্কুলছাত্রীর

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১ অক্টোবর, ২০২৫ ৫:২৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অপহরণের ১০ দিন পরও সন্ধান মিলেনি অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 অপহরণের শিকার স্কুলছাত্রীর বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নে। অপহরনের ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে স্কুলছাত্রীর পরিবার।  

 

পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রবিউল ইসলাম (১৯) তার বাবা আব্দুল খালিক ও সহযোগীদের নিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রবিউলের পরিবার স্থানীয় মুরব্বিদের কাছে ঘটনাটি স্বীকার করে এবং বিয়ের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয়। তবে সোহানার পরিবার এতে রাজি না হয়ে গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

 অভিযোগ দায়েরের পরও পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তারা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

 অপহৃতার বড় ভাই বলেন, আমরা দেশের বাইরে থাকি। বৃদ্ধ বাবা-মা আর ছোট বোন বাড়িতে থাকতো। ২১ সেপ্টেম্বর সকালে প্রকাশ্যে অপহরণের পর মামলা করলেও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বোনের জীবনের নিরাপত্তা চাই।

 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, অপহরণ, স্কুলছাত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ