২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

মুরারিচাঁদ কবিতা পরিষদের কমিটি গঠন: সভাপতি জাবের, সম্পাদক গুলজার

এমসি কলেজ প্রতিনিধি

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৭ পূর্বাহ্ন


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত ৪র্থ 'শরৎ কবিতা উৎসব'র অনু্ষ্ঠান শেষে শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানিয়ে সভাপতি মইনুল হাসান আবিরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে স্বাক্ষরিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজের সুপারিশকৃত ১৩তম নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। 

মোহাম্মদ আলী জাবের তালুকদার সভাপতি, নাঈমুল ইসলাম গুলজার সাধারণ সম্পাদক ও মো: আবদুল কাদের সজীব ভূঁইয়া’কে সাংগঠনিক সম্পাদক করে প্রস্তাবিত ১৩তম কার্যনির্বাহী (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়। 

এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- মিলাদ আহমেদ, চৌধুরী নাফিসা। সহ-সাংগঠনিক সম্পাদক অনুশুয়া বিশারদ অতসী। অর্থ সম্পাদক জীবন দাস পার্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইউসুফ আল আজাদ, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগ। দপ্তর সম্পাদক পাহেল মিয়া। সিনিয়র কার্যনির্বাহী সদস্য- আহমদ হাসান মান্না, সিজান শেখ, ওমা দেব। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফাহিমুল ইসলাম বুলবুল, মার্জিয়া সুলতানা নাজিয়া, শতাব্দী তালুকদার তুলি এবং বিউটি আক্তার সোমা।

উল্লেখ্য, ২০১১ সালে অখণ্ড পৃথিবী অসীম কবিতা শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে মুরারিচাঁদ কবিতা পরিষদ। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর ৫২ প্রশ্নে ২১ পুরস্কার- কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ ও ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র “ত্রৈমাসিক জাগরণ” প্রকাশসহ মুরারিচাঁদ কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে শুদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ, সিলেট, কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ