প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৬ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতি চালুর বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে নিয়ন্ত্রিত ও কিছু শর্ত সাপেক্ষে ছাত্ররাজনীতি চালুর সুপারিশ করেছে প্রক্টরিয়াল কমিটি।
কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার পরও জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়ন ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ কারণে ছাত্রসংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজনীতি উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল।
প্রক্টরিয়াল কমিটি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বিকেলে পাঁচ থেকে সাতটি সক্রিয় ছাত্রসংগঠনের সঙ্গে এক বৈঠকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর দাবি ওঠে। বৈঠকে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন। আলোচনার পর দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে সুপারিশ করা হয়।
প্রক্টরিয়াল কমিটির দুই সদস্য জানান, ক্যাম্পাসে রাজনীতি চালুর সুপারিশ করা হলেও কিছু শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে— একাডেমিক ভবন ও অনুষদে কোনো ধরনের মিছিল, বৈঠক বা কমিটি দেওয়া যাবে না। যাতে পাঠদান বা একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়। একই সঙ্গে আবাসিক হলে রাজনৈতিক মিছিল নিষিদ্ধ থাকবে। তবে হলে ছাত্র সংসদ নির্বাচন হলে রাজনৈতিক কমিটি রাখার সুযোগ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরিয়াল কমিটির সভাপতি মো. এছাক মিয়া বলেন, ‘প্রক্টরিয়াল কমিটি থেকে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে নিয়ন্ত্রিত ও শর্ত জুড়ে সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়েছে। সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘ছাত্ররাজনীতি উন্মুক্ত হলেও কর্মসূচি করার আগে ছাত্রসংগঠনগুলোকে অবশ্যই প্রক্টরিয়াল কমিটির অনুমতি নিতে হবে।’
সিলেট, শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্ররাজনীতি