০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সচিব ড. ফারহিনা আহমেদ

পর্যটন স্পটভিত্তিক কমিটি গঠনে সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ন


সিলেটে আগত পর্যটক, বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে পর্যটন স্পটভিত্তিক কমিটি গঠনে আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। 

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বাজার মনিটরিং কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের নিয়ে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। 

 

প্রধান অতিথির বক্তব্যে ড. ফারহিনা আহমেদ বলেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। এখানে অনেক পর্যটন স্পট রয়েছে। সিলেটে আগত পর্যটকদের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে স্পটভিত্তিক কমিটি গঠনের করতে হবে। উক্ত কমিটি পর্যটন স্পটের বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে করবে। 

 

সচিব আরও বলেন, বাংলাদেশ ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করেছে। বর্জ্য ব্যবস্থাপনা এ মন্ত্রণালয়ের কাজ না হলেও তার অব্যবস্থাপনার জন্য নদী-নালা, খাল-বিল দূষণ ও ভরাট হচ্ছে। এমনকি তা মাইক্রো প্লাস্টিক আকারে মানব দেহে প্রবেশ করে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করছে। 

 

এসময়  স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানসমূহকে (সিটি কর্পোরেশন, পৌরসভা) কঠিন বর্জ্য ব্যাবস্থাপনা  বিধিমালা ২০২১ যথাযথ প্রতিপালন ও পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।  

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ। 

 

উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু।

 

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, পর্যটন পুলিশ এর প্রতিনিধি, বিভাগীয় বন কর্কর্তা, সিলেট জেলার সরকারী দপ্তরসমূহের অফিস প্রধানগণ, বিভিন্ন বাজারের ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল-রেস্তোরা মালিক সমিতির প্রতিনিধি, স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। 


সভায় আরো বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক, নিরাপদ খাদ্য অফিসার, কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য অফিসার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারগণ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠণের প্রতিনিধিগণ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ