০২ মে ২০২৬

দৈনন্দিন

২৭ বছর পর ছাতক পৌরসভা অফিসে ব্যবস্থাপনা কর্মশালা

প্রতিনিধি, ছাতক , সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ন

ছবিঃ পৌরসভা সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়

 প্রায় ২৭ বছর পর সুনামগঞ্জের ছাতক পৌরসভার রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পৌরসভা সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।

কর্মশালায় অফিসের সামগ্রিক কার্যক্রম, স্টোর ও লেজার ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, চিঠিপত্র ও উপকরণ গ্রহণ-বিতরণ, চাকরি বিধি অনুযায়ী অসদাচরণ ও কর্তব্যে অবহেলার দণ্ডবিধান ও নিষ্পত্তি প্রক্রিয়া, টিএ-ডিএ, মোটিভেশন ও সময়ানুবর্তিতা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালিক, হিসাবরক্ষক কুলসুমা বেগম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, সহকারী লাইসেন্স পরিদর্শক চন্দন কুমার বর্ধন, স্টোরকীপার অজিত কুমার দাস, মো. যুবরাজ মিয়া চৌধুরী, ইফতেহার আহমেদ, কনজারভেন্সি সুপারভাইজার বিজয় পাল, টিকাদান সুপারভাইজার লাভলী ব্যানার্জী, সুইপার সুপারভাইজার সুব্রত হালদার, এমএলএসএস পরিমল চন্দ্র দাস, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান, লোনা চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, নক্সাকার আজিজুল হক, কার্য-সহকারী ফজলুল হক, জুয়েল লাল রায়, মো. হোসাইন আহমদ, মিকচার মেশিন অপারেটর ফাহিম আহমেদ ইমন, বিদ্যুৎ লাইনম্যান শশাঙ্ক মালাকার, বিদ্যুৎ হেলপার রতন কুমার দাস, মো. আব্বাস উদ্দিন, বিদ্যুৎ লাইনম্যান সুদীপ চন্দ্র কর, শাহ মো. টিটু, ফটোকপি অপারেটর আমিনুর রহমান, টিকাদানকারী কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, দানিয়া নিজামী জন প্রমুখ।

এ বিষয়ে পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, “১৯৯৭ সালে পৌরসভা গঠিত হলেও এতোদিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো প্রশিক্ষণের আয়োজন করা হয়নি। আমি প্রশাসক হিসেবে যোগদানের পর দেখি, সেবাদানের মানসিকতা থাকলেও কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধি পাবে। সেইসঙ্গে জনগণকে স্বল্প সময়ে, সাশ্রয়ী খরচে এবং সহজ উপায়ে সেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাতক পৌরসভা, অফিস ব্যবস্থাপনা কর্মশালা, পৌর কর্মকর্তা প্রশিক্ষণ, ছাতক উপজেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ