অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জে নিজের বিরুদ্ধে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম সমন্বয়ক এম আতাউর রহমান স্বপন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, জেলার দোয়ারাবাজার উপজেলার চকবাজারের অস্থায়ী নৌকাঘাট দখল নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তাতে তার কোনো সংশ্লিষ্টতা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্থানীয়দের শর্তসাপেক্ষে ঘাটটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
স্বপন অভিযোগ করেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক দীর্ঘদিন ধরে ওই নৌকাঘাট দখল করে রেখেছিলেন। সম্প্রতি তাকে সহযোগিতা না করায় ক্ষুব্ধ হয়ে তারেক মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং অপপ্রচার চালাচ্ছেন।
এনসিপি নেতা আরও বলেন, চকবাজারে তার ক্রয়কৃত জমিতে মানবিক কারণে কয়েকটি পরিবারকে আশ্রয় দিয়েছিলেন। তবে নিজ জমিতে স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিলে এক পরিবার জায়গা ছাড়তে অস্বীকৃতি জানায়। এ সুযোগে ফরিদ আহমদ তারেক ও তার সহযোগীরা ওই পরিবারকে ব্যবহার করে তার বিরুদ্ধে মানববন্ধনসহ অপপ্রচার চালাচ্ছেন।
বিমান বাহিনীতে চাকরি শেষে অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হয়েছেন উল্লেখ করে স্বপন বলেন, “আমি ও আমার পরিবার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের জেলা আহ্বায়ক মো. জহুর আলী, এনসিপির জেলা কমিটির সদস্য আব্দুর রহমান দুলাল, দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক আব্দুস ছোবহান, যুগ্ম সমন্বয়ক মো. ইমরান হোসেন, মো. হুমায়ূন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সুনামগঞ্জ, এনসিপি, সংবাদ সম্মেলন